1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের গাড়ি সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন বলে পুলিশ জানায়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িটিকে (প্রাইভেটকার) ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।



এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটিকে আরেকটি প্রাইভেটকার পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়। তবে তারা কোন আঘাত পাননি। জয়নুল আবেদীন ফারুকের গাড়িটিও দুর্ঘটনার স্থান থেকে নিয়ে গেছেন।



তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে গিয়ে কাউকে বা কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved