1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বাস রুট রেশনালাইজেশনের আওতায় ডিএনসিসি ও বিআরটিএ’র মোবাইল কোর্টে সাড়ে ৩৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৮৭ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ১২টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় গাড়ীর ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সটোকেন না থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২৫ হাজার টাকা এবং বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১২টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩৮ হাজার ৫০০ টাকা।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক এবং বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved