1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বাসায় একা পেয়ে ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View
প্রতীকী ছবি।

বাসায় একা পেয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায়। এ ঘটনায় বুধবার (২৩ আগষ্ট) দুপুরে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার হওয়া রাফসান আহম্মেদ গালিব (২০) নীলফামারী জেলার জলঢাকা থানার গোলাপঝাড় গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। গালিব পূর্ব আরিচপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্যাতিতা ছাত্রী ও গালিব একই ভবনে বাসা ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে বাস করতেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ জুলাই সকালে নির্যাতিতার ঘরে যায় গালিব। এ সময় নির্যাতিতাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমাধানের চেষ্টা করেন। এ ঘটনার এক মাস পর বুধবার (২৩ আগষ্ট) নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত গালিবকে গ্রেফতার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved