1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বাসর রাতে নববধূ স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

বাসর রাতে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন নববধু। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক বিয়ে করে স্ত্রীকে (২০) বাড়িতে নিয়ে আসেন। বিয়ের কাজ সম্পন্ন করে রাতে বাসর ঘরে যান এই দম্পতি। একপর্যায়ে নববধু ব্লেড দিয়ে স্বামী নজরুলের গোপনাঙ্গ কেটে দেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনাটি জানাজানি হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।



এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাটের রাজনগর গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। এরপর রাতেই নববধূকে বাড়িতে তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারাল ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন নববধূ। এ সময় নজরুলের চিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।



খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved