1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন শাকিল খান

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।

সংবাদমাধ্যম অনুযায়ী, সোমবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।

এ সময়ে রামপাল উপজেলার গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মল্লিক মহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সদস্য হুমায়ুন কবিরসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেন শাকিল খানের মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট- ৪ আসন আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম আর জামিল হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved