বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন বাংলাদেশিরা আতিথিয়তায় সেরা। তিনি বলেন, পারিবারিক পরিবেশে বাংলাদেশীদের অভ্যর্থনায় আমরা সবসময়ই অভিভূত।
আজ রবিবার( ১৩ অক্টোবর) সকালবেলা ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান ও ভাসমান হাট-বাজার পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অনভূতি প্রকাশের একপর্যায়ে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
সকাল ৮টার দিকে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বরিশাল থেকে ঝালকাঠির সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এবং জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন রীভা গাঙ্গুলী দাস । এরপর তিনি নৌকায় চড়ে ভীমরুলি খালের ২ কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে ঝালকাঠি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস ।
উল্লেখ্য যে, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস গত শুক্রবার (১১ অক্টোবর) থেকে বরিশাল সফররত ।