চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত অন্তত ২৫ জন।
আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, আজ সকালে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন- চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
এ বিষয়ে গণমাধ্যমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।