1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
চট্টগ্রামে দেয়াল ধসে  শ্রমিকের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

চট্টগ্রামে দেয়াল ধসে  শ্রমিকের মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৫৪ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং এলাকায় একটি ভবনে রঙের কাজ করার সময় দেয়াল ধসে নুরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার মৃত আবুল মিস্ত্রীর ছেলে বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নুরুল ইসলাম রঙের কাজ করত। আজ সকালে সে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি ভবনের দেয়ালে রঙের কাজ করতে যায়। কিন্তু হঠাৎ করে তারা খবর পায় সে দেয়াল ধসে আটকা পড়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।’

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, আজ সকাল ১০টার দিকে ডবলমুরিং থানা এলাকা থেকে দেয়াল ধসে আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন- লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved