1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৪ Time View

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর এলাকায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ১৪৪ ধারা অব্যাহত থাকবে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর।

তিনি বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বসুরহাট রুপালি চত্বরে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা  বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

কাদের মির্জার বিরুদ্ধে ঠিক একই সময় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।

সংঘাত এড়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক গণমাধ্যমে জানান, র‌্যাব-পুলিশ ও ডিবি প্রতিনিয়ত এলাকায় টহল দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গত সপ্তাহে কোম্পানীগঞ্জে কাদের মির্জার কয়েকটি একক সভা-সমাবেশ হলেও শুক্রবার থেকে মাঠে নামেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।

এরপর দু’জনের অনুসারীদের মধ্যে গোলাগুলির হয়। এতে ৬০ জন আহত হওয়ার কথাও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved