1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বছরে একবারের বেশি যাওয়া যাবে না নবীজীর রওজায়

ধর্ম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মহানবীর (সাঃ) রওজা মোবারকে কোনো ব্যক্তি বছরে একবারের বেশি যেতে পারবেন না। সম্প্রতি এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এমন বিধি জারি করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বছরে একবার একজন দর্শনার্থী নবীজী (সা.) রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন।

নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের আবেদন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও নিশ্চিত করতে হবে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।

মদিনার মসজিদে নববীতে মোহাম্মদ (সাঃ) এর সমাধি। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ্ব বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। নবীজীর রওজা শরিফ পরিদর্শন এবং প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হয়।

সৌদি সরকার প্রত্যাশা, ছয় মাস আগে শুরু হওয়া চলতি মৌসুমে প্রায় ১ কোটি লোকের সমাগম ঘটবে। গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

কর্তৃপক্ষ বলছে, মহানবীর (সাঃ) রওজা শরিফ এবং মদিনায় নবীর (সাঃ) মসজিদে পবিত্র কোরআনের কপি ধারণ করা কেবিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বেষ্টনীর নকশা তৈরি করা হয়েছে। খাঁটি পিতলের তৈরি ৮৭ মিটার দীর্ঘ বেষ্টনীটি মহানবীর (সাঃ) রওজা শরিফকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

মদিনায় রওজা শরিফে ছবি তোলাসহ যেসব কাজ নিষিদ্ধ, জানাল সৌদি সরকারমদিনায় রওজা শরিফে ছবি তোলাসহ যেসব কাজ নিষিদ্ধ, জানাল সৌদি সরকার
ভ্রমণ প্রত্যাশীদের আগমন ও রক্ষণাবেক্ষণের চাপে এই বেষ্টনীর ক্ষতি হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved