1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বউ-শাশুড়ি দ্বন্দ্ব, পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে দিলো ছেলে

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

শাশুড়ি ও ছেলের বউয়ের সাথে অমিলের খবর পুরনো। তবে এবার পঞ্চগড় জেলার বোদায় বউয়ের কথায় পিটিয়ে মায়ের হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ছেলে মো. আনিছুর রহমানের বিরুদ্ধে।

গত ৫ ফেব্রুয়ারি উপজেলার সাকোয়া ইউনিয়নের নগর সাকোয়া ইক্ষু সেন্টার গ্রামে এ ঘটনা ঘটে। আহত মায়ের নাম রেজিনা বানু। তিনি বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে আনিছুর এর আগেও অনেকবার মা-বাবাকে মারধর করেছেন। পাঁচ মাস আগে আনিছুর নিজ মায়ের মাথায় আঘাত করে রক্তপাত ঘটায়। সেসময় তার মা দীঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন- শ্রীমঙ্গলে হাতে লেখা সুইসাইড নোটসহ গৃহবধূর লাশ উদ্ধার

চিকিৎসা শেষে বাড়ি ফিরে সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে সেই মামলায় তিন মাস জেল খাটেন আনিছুর। জেলে থেকে ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে সন্তানের বিরুদ্ধে করা মামলা তুলে নেন মা রেজিনা বানু। কিন্তু জেল থেকে বের হওয়ার এক মাসের মাথায় আবারো বর্বরতা শুরু করে এবং পিটিয়ে মায়ের হাত পা ভেঙে দেয়।

এ ব্যাপারে সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ বলেন, আগে থেকেই শাশুড়ি ও ছেলের বউয়ের সাথে বনিবনা ছিল না। বউয়ের কথা শুনে গত শুক্রবার আনিছুর পিটিয়ে মায়ের দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছে। এ ঘটনা শোনার পর আমি ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। তার চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved