1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

প্রেমের বিয়ে না টেকার শঙ্কায় কিশোরীর আত্নহত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭৭ Time View

এক বছরের প্রেম। অতঃপর বিয়ে। বিয়ের ১৬ দিন পর ব্যাপারটি জানেন উভয়ের পরিবার। এতে বেঁকে বসেন ছেলের পরিবার। টানা একমাস আবির হোসেন ঢালী (২৩) নামের ঐ স্বামী নতুন বিয়ে করা স্ত্রীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে লাপাত্তা হয়ে পড়েন। কিছুদিন পর ফিরে ডিভোর্স লেটার পাঠান স্ত্রীকে। কিন্তু এতে আকাশ ভেঙ্গে পড়ে স্ত্রীর। তিনি ডিভোর্সে স্বাক্ষর করেননি, সম্মতি দেননি।

এ নিয়ে গত কিছুদিন মানসিকভাবে ভেঙ্গে পড়েন স্ত্রী সুরভী আক্তার (ছদ্ম নাম)। প্রেমের বিয়ের এ সংসার টিকবে না মনে করে ওই স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় (২৪ আগস্ট) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্নহত্যার চেষ্টা করেন। দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর কৌশলখাটিয়ে এলাকাবাসী ওই কিশোরীকে ছাদ থেকে নামিয়ে আনে। ঘটনাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার।

তারা উভয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার শাহীনূর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় চলছে নানা আলোচনা, সমালোচনা। আবির হোসেন ঢালী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা উল্লেখ করেছেন তার ফেইসবুক প্রোফাইলে। তবে তিনি কোন পদে রয়েছেন তা উল্লেখ করেননি তার ফেইসবুক প্রোফাইলে।

এলাকাবাসী ও ঐ মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর প্রেম করার পর ২০২০ সালের ১৬ অক্টোবর গোপনে (পরিবারের সদস্যদের না জানিয়ে) তাদের বিয়ে হয়। বিয়ের ২ মাস পর স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠায় আবির হোসেন ঢালী। কিন্তু ওই মেয়ে এখন পর্যন্ত তা গ্রহণ করেননি। পরে ওই মেয়ে আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঐ মেয়ে গণমাধ্যমকর্মীদের জানায়, আমরা দুজন সিদ্ধিরগঞ্জের শাহীনূর কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতাম। সেখান থেকেই আমাদের পরিচয়, প্রেম এবং বিয়ে। আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় বিয়ের পর আবিরের পরিবার আমাকে মেনে নেয়নি। কিছুদিন আগে আবিরের মা জানিয়েছে আবিরের চাচাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে।

কান্না বিজড়িত কণ্ঠে ওই মেয়ে আরো জানায়, আমি আমার সংসার টেকাতে চাই। একটা মেয়ের কয়বার বিয়ে হয় প্রশ্ন করে তিনি আরো জানায়, বিয়ের পর আবিরের বোন আমাকে ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি সমাধানে যেতে বলেছিল। কিন্তু আমি আমার সংসার টেকাতে চাই। বর্তমানে আমি মানসিকভাবে অসুস্থ। এ বিষয়ে আবির হোসেন ডালির সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার বন্ধ পাওয়া গেছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েদুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই মেয়েকে ছাদ থেকে নামিয়ে আনে এলাকাবাসী। এলাকাবাসী তাকে রক্ষা করতে পেরেছে দেখে আমরা ঘটাস্থল থেকে চলে আসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved