1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কর্তন: সহযোগীসহ সাবেক স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় সারোয়ার (৩৫) নামে এক প্রবাসী যুবকের পুরুষাঙ্গ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রবাসীর সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) ও তার সহযোগী আমেনা ওরফে রহিমা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ চাঁদপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সারোয়ার একজন দুবাই প্রবাসী। বিদেশ থাকাকালীন অবস্থায় সারোয়ারের সঙ্গে মোসা: ফরিদা ইয়াসমিনের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা উভয় পক্ষের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন যেতেই ভুক্তভোগী সারোয়ার বাংলাদেশে ফিরে এসে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও আরেকটি বিয়ে হয়েছিল। সে পরিবারে দুটি সন্তান রয়েছে। এসব তথ্য জানার পর এক পর্যায়ে সারোয়ার তার স্ত্রীকে তালাক দেয়। পরবর্তীতে ১৬ এপ্রিল রাত ১১ টায় তার সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন সাবেক স্বামী সারোয়ারকে কথা আছে বলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বাসায় ঢেকে নিয়ে যান। বাসায় প্রবেশের পরপরই ফরিদা ইয়াসমিন তাকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেন। একপর্যায়ে তারা সাবেক স্ত্রী ও তার সহযোগী ঘুমন্ত অবস্থায় সারোয়ারের পুরুষাঙ্গ কর্তন করেন। পরে আহত সারোয়ারকে উদ্ধার করে অভিযুক্ত দুই নম্বর আসামি আমেনা ওরফে রহিমা বেগম ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান। খবর পেয়ে সারোয়ারের বাবা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় সারোয়ারের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং- ৫২,তাং-২৫/৪/২০২৩ ইং)দায়ের করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, এ ঘটনায় সারোয়ারের সাবেক স্ত্রীসহ দুজনকে চাঁদপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আসামীদেরকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে অভিযুক্ত সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved