বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে সিটির জ্যাকসন হাইটসে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করা হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির কনভেইনার মো. অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও জাসাস কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন।

সদস্য সচিব সাইদুর রহমান সাইদ ও রিয়াজ মাহমুদের পরিচালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক নাসিম আহমেদ, যুগ্ম আহবায়ক দেওয়ান কায়সার, সদস্য জিয়াউল হক, মশিউল আলম, স্টেট শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির, আব্দুল হান্নান শিকদারসহ অন্যরা। এই সময় উপস্থিত নেতা-কর্মীরা শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনের প্রতিবাদে বক্তব্য দেন।

উল্লেখ্য, জাপান সফর শেষে বিশ্বব্যাংকের আমন্ত্রনে যুক্তরাষ্ট্রে আসেন শেখ হাসিনা। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পার্টনারশিপের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরে অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।