1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রকাশ্যে হকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৮৪ Time View
প্রধান আসামি ইকবাল

নারায়ণগঞ্জে হকার জুবায়ের হোসেন হত্যার ঘটনায় প্রধান আসামি ইকবালকে বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

র‌্যাব বলছে, গত ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের পুত্র। এ ঘটনায় নিহত জুবায়েরের মা মুক্তা বাদী হয়ে প্রধান আসামি ইকবালসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে আদমজী’স্থ র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, গত ২৬ অক্টোবর বরিশাল জেলার উজিরপুর থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। ইকবাল সোনারগাঁও বুরুমদীর আব্দুস সামাদের ছেলে।

সংবাদ সম্মেলনে মাহমুদ পাশা বলেন, বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে সাদেকের জুতার দোকানে চাকরি করতো জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সাথে ভিকটিম জুবায়ের এর বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে স্বপন জোবায়েরকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে চর থাপ্পড় মারতে থাকে। পরে ভিকটিম জুবায়ের প্রতিবাদ করলে হকার নেতা আসাদের হুকুমে মামলার প্রধান আসামি ইকবাল মহসিনের দোকান থেকে ধারালো চাকু এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে ও অন্যান্য আসামিরাও জুবায়েরকে মারধর করে পালিয়ে যায়।

হত্যায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাব এর অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। এছাড়া গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved