পুরান ঢাকার সূত্রাপুরের ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া একই সময়ে ছুরিকাঘাতে আহত দুই কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘অনন্ত নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন- যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু
তিনি আরো জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার দুই কিশোরের নেতৃত্বে একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের দুই কিশোরের সঙ্গে অপর দুই কিশোরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।