1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ Time View
পিনাকী ভট্টাচার্য

লেখক ও ফেসবুক অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে মামলা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় এ মামলা দায়ের করা হয়।

মামলাটি দায়ের করে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী এম. নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম জানিয়েছেন, পিনাকী ভট্টাচার্য বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত। এই তথাকথিত লেখক ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছেন।

একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। পিনাকী ভট্টাচার্য এই চক্রের অন্যতম সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে পলাতক সাজাপ্রপ্ত আসামী বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ টাকা ঢালছে।

তিনি বলেন, আমরা মামলা করেছি এই জন্য যে, এ ধরণের অপপ্রচার আর চলতে দেওয়া যায় না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved