1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

পারিবারিক কলহের জেরে ভাই-ভাবিসহ চারজনকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৫০ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ভাই-ভাবিসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান জানান, তার ভাই আমিনুল ইসলাম ও তার স্ত্রী লুৎফা বেগমের সঙ্গে প্রায় সময় মিজানুর রহমানের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে চলে আসছিল। ভাই আমিনুল ও লুৎফা বেগম মিলে তাদের উপর প্রায় অত্যাচার চালাতেন।

গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ভাই আমিনুল, লুৎফা বেগম ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিনুল মিজানুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় মিজানুর রহমানের স্ত্রী সাজেদা বেগম, মেয়ে তানজিলা আক্তার, ফাহিম ভুইয়া বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাথারি পিটিয়ে আহত করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় বসত বাড়িতে হামলা – 

একপর্যায়ে প্রতিপক্ষ তানজিলা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত মিজানুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved