বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোন দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর জন কেরি।
গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টেলিফোনে কথা বলেছেন দুই নেতা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন জন কেরি। প্রায় আধ ঘন্টার আলোচনায় জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।সেখানে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন।
আরও পড়ুন- করোনা: মাস্ক পরা বাধ্যতামূলক করে বাইডেনের নির্বাহী আদেশ
উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন। এ সময় তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দেন।