1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৯২ Time View

মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের বেজগাঁও এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম বেপারী (২০) ও সীমান্তের (১৮) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৯ মে) দুপুরে লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী ও টিপু খন্দকারের ছেলে সীমান্তসহ সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত এক সাথে গোসল করতে নামে পদ্মা নদীর বাঘের বাড়ি এলাকায়। প্রবল স্রোতের তিনজনই নদীতে ভেসে গেলে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একান্তকে উদ্ধার করতে পারলেও মাহিম ও সীমান্তকে চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। পরে বেলা আড়াইটার দিকে বেজগাঁও মৃধা বাড়ি এলাকা থেকে মাহিম ও সীমান্তের লাশ উদ্ধার করা হয়। একান্তকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সাথে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন- সেহেরি খেয়ে ফজরের নামাজে যাওয়ায় পথে পানিতে ডুবে যুবকের মৃত্যু

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দু’জনেরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved