চট্টগ্রাম জেলার পটিয়ায় নুরুল আলম(৫৮) নামে অপহরন মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সেমাবার (২৪ মে) সকালে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাইদগাঁও এলাকা থেকে তাকে আটক করে। সে হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইমাম শরীফের ছেলে।
গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত নুরুল আলম ১৯৯১ সালে অপহরন আইনে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন আত্নগোপনে ছিল।
নুরুল আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।##