হেফাজতে ইসলামের তাণ্ডবে চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (১৫ মে) ভোররাতে জেলার সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।
গণমাধ্যমে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজাহান চৌধুরী সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে হাটহাজারীর সহিংসতার ঘটনায়।
আরও পড়ুন- সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আ’লীগ: তথ্যমন্ত্রী