পঞ্চগড় জেলার বোদায় করতোয়া নদীর পানিতে একটি গর্তে পড়ে হৃদয় ইসলাম (৮) ও আল-আমিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) সন্ধায় উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপির শিকারপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শিশু হৃদয় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও আল-আমিন কেরু মিয়ার ছেলে।
গণমাধ্যমে নদীর পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী।
আরও পড়ুন- লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় ও আল-আমিন বাড়ির বাইরে খেলা করছিলো। একসময় খেলার ছলে করতোয়া নদীর পাড়ে গেলে অসাবধানবসত নদীর পানিতে ড্রেজার দিয়ে নদী খনন করা একটি গর্তে দুজনে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে এক পর্যায়ে করতোয়া নদীতে সেই গর্তের পানিতে মৃত অবস্থায় তাদের ভাসতে দেখে। খবর পেয়ে বোদা থানা পুলিশ নিহত ওই দুই শিশুর বাড়ি গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেন।