নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন কমিশন বোবা ও অন্ধ হয়ে পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। আমি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশকে বলতে চাই আপনাদের ভাবমূর্তি শূন্যের কোঠায়। আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনটা সুষ্ঠু করার চেষ্টা করুন। এ নির্বাচনে কোন অনৈতিক কার্যকালাপ নারায়ণগঞ্জবাসী সহ্য করবেন না। আপনাদের বিবেককে সামনে রেখে দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করবেন। শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায়বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠক এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিএনপি বিশাল সমাবেশ করেছে। ঐ মিটিংয়ে যেতে আমাকে রিটার্নিং অফিসার টেলিফোনে নিষেধ করেছে। তার কাথায় আমি যাইনি। কিন্তু গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) তিনজন এমপির উপস্থিতিতে নৌকার প্রচারনা করা হয়েছে। সেখানে বিজয় দিবসের আলোচনার বদলে প্রতীক ও প্রার্থীর প্রচারনা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নারী কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খোকন, যুবদল নেতা সাগর প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হক প্রধান, কৃষক দলের নেতা নুরুল ইসলাম নুরু, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ, বিএনপি নেতা আবুল কামাল মেম্বার ও যুবদল নেতা মাহবুব হোসেন প্রমূখ।
তিনি আরো বলেন, সেবার দলের প্রার্থী ছিলাম আমি। এবার জনগনের প্রার্থী। নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন যাবৎ একজন মেয়র খুজছিল। জনগন মনে করে, তারা তাদের চাহিদা মোতাবেক একজন প্রার্থী পেয়েছে। আমি জনগনের মেয়র প্রার্থী। অনেকের কাছে অভিযোগ পাওয়া যায়- কন্ট্রাক্টরদের ঠিকাদারির ব্যাবসায় পরিনত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ২০১১ সালে দল আমাকে নমিনেশন দেয়। সেবার তিনি (বেগম খালেদা জিয়া) আমাকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে সকলের চোখের পানি এড়িয়ে বসে যাই।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুদ্দিন শেখের পরিচালনায় উঠান বৈঠকে এড. তৈমুর আলম খন্দকার আরো বলেন,এই বাড়ির সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমার এলাকায় বিএনপির অফিসে মুজিবর নামের এক ছেলেকে হত্যা করা হয়। তখন আমি কামাল ভাইয়ের নেতৃত্বে খালেদা জিয়ার উপস্থিততিতে বিএনপিতে যোগ দেই।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের লেকটা (ডিএনডি) সড়ক ও জনপদের জায়গায় করা হয়েছে। এ বিষয়ে এ পর্যন্ত ছয়টা চিঠি এসেছে। আমাদের চলাচলের জন্য বড় রাস্তা দরকার হয়। এটা অত্যন্ত পুরানো ও জনবহুল রাস্তা। এটা বড় করার জায়গায় তারা লেক করছে। সড়ক ও জনপদ বার বার বলেছে সিটি করপোরেশন যেন এখানে কাজটা না করে।
নারায়ণগঞ্জের সাধারণ মানুষ মনে করে তারা নাগরিক সুবিধা পায়নি। যথাযথ নাগরিক সুবিধা পাওয়ার জন্যেই আমাদের এ নির্বাচন। সিটি করপোরেশন ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা বৃদ্ধি করেছে। আমরাতো সকল বিষয়ে কর দিচ্ছি। তারপরেও কেন কর দেব। মানুষ সারা জীবন করের বোঝা বইবে এটা তো হতে পারে না। এবার কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়া সম্ভব নয়। এখানে কোন কারচুপি হলে জনগন প্রতিহত করবে।