1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতি ভিক্ষা করতেন না: প্রধানমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্দোষ হলে ড. ইউনূস বিবৃতি ভিক্ষা করতে যেতেন না। তিনি বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে ড. ইউনূসের কাগজপত্র পরীক্ষার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৯ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১৬০ বিশ্বনেতা বিবৃতি দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ভদ্রলোকের (ইউনূস) যদি এতই আত্মবিশ্বাস থাকে, তাহলে কেন তিনি চিঠি ভিক্ষা করে বেড়াবেন? কেউ যদি এখন কর না দেয়, শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করে, লেবার কোর্টে যদি মামলা হয়, তাহলে আমাদের কি কোনো হাত আছে বন্ধ করার? আপনারাই বিচার করেন।’

প্রধানমন্ত্রী বলেন, একটা চলমান মামলা। আমরা চলমান কোনো মামলা নিয়ে আলোচনাও করি না। বাইরে থেকে চিঠি এনে মামলা প্রত্যাহার করার কী বা আমি মামলা প্রত্যাহার করার কে? আদালত কিন্তু স্বাধীন।

বিবৃতিদাতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তাদের দেশে কেউ ট্যাক্স ফাঁকি দিলে তাকে নিয়ে কি সরকার নাচত? এসব বিবৃতিতে মামলা স্থগিত হবে না। আদালত স্বাধীনভাবে বিচার করবে। আদালতকে ভয় পেলে চলবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, ‘আমি বলব- বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে ড. ইউনূসের কাগজপত্র পরীক্ষার করেন। এক্সপার্ট পাঠান।’

এ সময় ড. ইউনূসের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের অর্থ মারেন, ট্যাক্স ফাঁকি দেবেন আর লম্বা লম্বা কথা বলেন। আজব এ দেশ। এটাই বাংলাদেশের রূপ?’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved