1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ Time View

কিশোরগঞ্জের নিকলী হাওরে নিখোঁজের এক দিন পর দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মো. আলমগীর (২০) ও রনি (২২) নামের দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন গতকাল শুক্রবার।

গতকাল শনিবার( ২৫ সেপ্টেম্বর) সকালে রনি এবং দুপুরে আলমগীরের মরদেহ হাওরের পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রামসংলগ্ন ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়াগাছের তলায় গোসল করতে গিয়ে তারা প্রথমে নিখোঁজ হন। নিহত মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে।

ওই দুই পর্যটকই পিকআপচালক ছিলেন। তাঁদের মধ্যে আলমগীর ঢাকার গেন্ডারিয়ায় এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালান।

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দুটি পর্যটক দল নিকলীতে আসে। এর মধ্যে একটি দলে ২৫ থেকে ২৬ জন, অপর দলে ৩০ থেকে ৩৫ জন পর্যটক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved