1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নিকলী হাওরে পানিতে গোসলে নেমে নিখোঁজ দুই পর্যটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩ Time View

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে গোসল করতে নেমে মো. আলমগীর (২০) ও রনি (২২) নামের দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে তারা নিখোঁজ হন।

নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে।

নিখোঁজ দুই পর্যটকই পিকআপ চালক। তাদের মধ্যে আলমগীর ঢাকার গেন্ডারিয়া এলাকায় থেকে পিকআপ চালান এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালান।

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা হতে দুইটি পর্যটক টিম নিকলী আসে। এর মধ্যে একটি টিমে ২৫ থেকে ২৬ জন এবং অপর টিমে ৩০ থেকে ৩৫ জন পর্যটক ছিলেন। তাদের মধ্যে অনেকেই শুক্রবার দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদীতে গোসল করতে পানিতে নামেন। এ সময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ থাকেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তাদের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ দুই পর্যটকের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও ওসি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved