নারায়ণগঞ্জ জেলায় অনিক (২২) নামে এক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (০৯ আগস্ট) দুপুরে র্যাব-১১’র উপ-পরিচালক (মিডিয়া) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রোববার (০৮ আগস্ট) জেলার সদর মডেল থানাধীন মিশনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফাতার করা হয়।
গ্রেফতারকৃত অনিক নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া মাছুয়াপাড়া এলাকার ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, গত ২৮ জুন গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে ভূক্তভোগী জনৈক মোঃ মাহতাব উদ্দিন জিকু(৩৪)’কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে জখমকরে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্রছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ভূক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত ঘটনায়ভূক্তভোগীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী অনিক (২২) উক্ত মামলার প্রধান ও ১ নং এজাহারনামীয় আসামী।
আরও পড়ুন- নারায়ণগঞ্জে ১২ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার
এদিকে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-১১।