1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নাসিক মেয়র পদে এবার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক এমপি গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৯২ Time View
আলহাজ¦ মো. গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন।

রোববার (১২ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আকরাম হোসেন খান ও মাজেদুল ইসলাম। তবে তিনি দলের প্রতীক ধানের শীষে নয় সতন্ত্র প্রতীকে নির্বাচন করবেন।

গিয়াসউদ্দিনের ছেলে নাসিক ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ সাদরিল বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা মনোনয়ন পত্র সংগ্রহ করিয়েছেন।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন জানান, গিয়াসউদ্দিন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন।

এর আগে গত ৫ ডিসেম্বর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই বিএনপি নেতা। তারা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ভোটের মাত্র সাত ঘণ্টা আগে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার মেয়র পদ থেকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ২০১৬ সালের নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোট গ্রহণ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ২৮ ডিসেম্বর। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved