1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নাসিক নির্বাচনে মনোনয়ন কিনলেন বিএনপির সাখাওয়াত-কামাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৯৪ Time View

আসন্ন নাসিক নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার প্রতিভা বিশ্বাসের কাছ থেকে মনোনয়ন ফরম কিনেন।
তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সে ব্যাপারে শঙ্কা রয়েছে। এরপরও তারা মনোনয়ন ফরম সংগ্রহ করে রেখেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিএনপির এই দুই নেতা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি গত নির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী হয়েছিলাম। আমার নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দল যদি নির্বাচনে আসে আমি নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি।

সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ হয়েছে। দলের বাইরে আমি কেউ না, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তবে নির্বাচন করলে জয়ের জন্যই করবো।

তিনি আরও বলেন, যদি এমন হয় বিএনপি নির্বাচনে যাবে না, আর অনাপত্তি দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো। আমি সব সময় মাঠে ছিলাম নগরবাসীর পাশে ছিলাম বলে জানিয়েছেন কামাল।

২০১৬ সালের ২২ ডিসেম্বর প্রথম দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট হয়েছিল। সেবার বিএনপি দলীয় মনোনয়ন চেয়েচিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও এটিএম কামাল। শেষ পর্যন্ত মনোনয়ন পান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ওই নির্বাচনে সাখাওয়াত হোসেন খান আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

প্রসঙ্গত আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved