প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া উপহার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) তত্ত্বাবধানে নগরীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিতরণ করেছেন কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
বুধবার (৯ জুন) বিকেল ৪ টার দিকে মোট ৮০ প্যাকেট শিশু খাদ্য প্রদান করা হয়। একটি ‘শিশু খাদ্য’ প্যাকেটের মধ্যে ছিলো- ২ কেজি পোলাওয়ের চাউল, এক লিটার জুস, এক লিটার সয়াবিন তেল, ৫ পেকেট বিস্কুট, ২ কেজি সুজি এক কেজি মুশর ডাইল।
এসময় কাউন্সিলর আয়শা আক্তার দিনা বলেন, একজন সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে আমরা সরকারী ত্রান পুরুষ কাউন্সিলর দের তুলনায় অনেক কম পাই তাই এত অল্প ত্রান দিয়ে তিনটি ওয়ার্ড এর সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয়।তাই যারা প্রাপ্প অথচ আমি দিতে পারিনাই তারা বিষয়টি বিবেচনা করে আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রিপন খান, যুব মহিলা লীগ নেত্রী স্বর্নালী, দ্বীন মোহাম্মদ দিলুসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।