1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নাসিকের নতুন ভোট কেন্দ্রের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৮৫ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নতুন একটি ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভোটারদের সুবিধার কথা তুলে ধরে নাসিক ৭ নং ওয়ার্ডের হৃদয় মণি ক্রিয়েটিভ স্কুলকে কেন্দ্র করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণ করা এলাকাবাসী।




রবিবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয় শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভান্ডারীপুল এলাকায়। ঐ এলাকার সমাজসেবক সালাহউদ্দিন সানি এ মানবন্ধনের নেতৃত্ব দেন। নতুন ভোট কেন্দ্রের দাবিতে ইতিপূর্বে মজিবুর রহমানসহ এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন করা হয় নারায়ণগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তার বরাবরে।



রবিবার (২৮ নভেম্বর) বিকাল ৪ চায় শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী ভান্ডারীপুল এলাকায় মানববন্ধন করে দক্ষিণ নয়াপাড়া, কাশেম পাড়া, নাভানা-ভূইয়া সিটি ও মধ্যপাড়া কবরস্থ এলাকার ভোটাররা। মানববন্ধন করতে আসা ভোটার ও এলাকাবাসী জানায়, তাদের এলাকাগুলোতে ৫ হাজার ভোটার রয়েছে। এ ভোটাররা দেড় কিলোমিটার দুরের সিদ্ধিরগঞ্জ কদমতলী এম ডব্লিউ স্কুলে ভোট দিয়ে আসছে। এতে তাদের এলাকার নারী ও বয়স্ক নারী-পুরুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়। ফলে তাদের কষ্ট লাঘব করতে এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান কেন্দ্রের উপর চাপ কমাতে নতুন একটি কেন্দ্র প্রয়োজন।




মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনসুর রহমান, জামাল হোসেন, শামছুর রহমান , তানজিল হোসেন, রফিকুল ইসলাম, ইলিয়াছ, হারুন, কামাল হোসেন ও মুক্তার হোসেন, ইয়াছিন মাদবর, দুলাল, জজ মিয়া, খোরশেদ আলম, শিউলি আক্তার, ইয়াসমিন আক্তার, নীলুফা আক্তার, সাহিদা, নুরুন নাহার, বিউটি বেগম প্রমুখ।



মাননবন্ধনের নেতৃত্ব দেয়া সালাহউদ্দিন সানি জানায়, ৭ নং ওয়ার্ডে একটি মাত্র ভোট কেন্দ্র হওয়ায় বিগত নির্বাচনগুলোতে নানা রকম গুজব ছড়িয়ে একটি পক্ষ ফায়দা নেয়ার চেষ্টা করেছিলো। তাই সুষ্ঠ ও ঝামেলামুক্ত নির্বাচনের লক্ষ্যে নাসিকের ৭ নং ওয়ার্ডে দুইটি কেন্দ্রের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved