1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নারী জাতির গর্ব শেখ হাসিনা : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হচ্ছেন নারী জাতির গর্ব। তার নেতৃত্বে বাংলাদেশের পুলিশ প্রশাসন, বিচার বিভাগসহ সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছেন। তারই ছেলে তারেক জিয়া ২১ আগস্টের মাস্টার মাইন্ড উল্লেখ করে তিনি বলেন, গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারেক জিয়া।

সড়ক ও সেতু মন্ত্রী বলেন, বাংলাদেশের রূপকার ও আমাদের সাহসের ঠিকানা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে বিদেশে ছিলেন বলেই বেঁচে গেছেন। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন তাহলে আজ দেশের অবস্থা কী হতো? এত উন্নয়ন অগ্রগতি কখনো হতো না।

তিনি বলেন, বিএনপির এখনো টার্গেট শেখ হাসিনা। তারা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চায়। শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের জ্বালা আর জ্বালা, তাদের অন্তর্জ্বালা শুরু হয়।

মন্ত্রী বলেন, বিশ্ব সমস্যার কারণে এখনো জ্বালানি সংকট উল্লেখ করে তিনি বলেন, এখন লোডশেডিং হচ্ছে তা থেকে নিস্তার পাওয়ার জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved