1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ থেকে আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৮৩ Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ জুন) র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । এর আগে শুক্রবার (৪ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মোঃ রুবেল সরকার (৩২) ও তার স্ত্রী মোছাঃ সোনিয়া (২৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার  

এ চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতো। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদেরকে কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেলের বাহিরে যেতে দেওয়া হত না।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রাথমিক অবস্থায় তরুণীরা এসকল আসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হত।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল সরকার ও তার স্ত্রী মোছাঃ সোনিয়ার সাথে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved