1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১১৪ Time View
নিহত পুলিশ সদস্য সুমিত কুমার কর হৃদয়। ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের ফকির বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় আরো ৩ জন।

নিহত পুলিশ সদস্যের নাম সুমিত কুমার কর হৃদয় (২৪)। তিনি আড়াইহাজারে পাচঁগাও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে এবং নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)পলাশ ক্রান্তি রায় জানান, নিহত হৃদয় কর্মস্থল থেকে ছুটি নিয়ে বন্ধুদের সাথে মাধবদীতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। পরে অনুষ্ঠান শেষে দুইটি মটর সাইকেলে ৪ জন বন্ধু বাড়ির উদ্দেশ্যে দেওয়ানপাড়া যাওয়ার পথে উপজেলার ফকির বাড়িতে এসে পিছনে থাকা মটর সাইকেলটি সামনের মটর সাইকেলকে ধাক্কা দিলে হৃদয় পড়ে রাস্তাতে থাকা খুটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

উল্লেখ্য যে, নিহত হৃদয় গত ৩ বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved