নারায়ণগঞ্জে সুগন্ধা বেকারির কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারির কারখানায় এ অভিযান পরিচালিত হয়। এতে কারখানায় অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, খাবার তৈরীতে রঙ ও ক্যামিকেল মিশ্রনের কারণে এ অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে খাদ্য অধিদপ্তরের মনিটরিং অফিসার আমিনুল ইসলাম সুমন জানান, কারখানায় অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, খাবার তৈরীতে রঙ ও ক্যামিকেল মিশ্রনের প্রমান পেয়ে অভিযানে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং আগামীতে এ ঘটনার যেন পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যাতিস্বর পাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, সদর উপজেলা খাদ্য পরিদর্শক শাহজাহান হালদার প্রমুখ।##