1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় লেগুনা চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১৬২ Time View
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লেগুনা চালক রাকিব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার (৯ জানুয়ারি) রাতে ধর্ষণের শিকার শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এখন হাসপাতালে ভর্তি রয়েছে।

গ্রেপ্তারকৃত মো. রাকিব ফতুল্লার ভূইগড় এলাকার মোশারফ হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন মাসুদ জানান, ফতুল্লার ভূইগড় এলাকার ১০ বছর বয়সী ওই শিশুটিকে শনিবার রাতে ১০টার দিকে টয়লেটে যাওয়ার সময় প্রতিবেশী যুবক রাকিব ধর্ষণ করে অচেতন করে ফেলে পালিয়ে যায়। এরপর থেকে সে পলাতক ছিলো।

রোববার শিশুটির বাবা থানায় অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। এখনও শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জানান, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণে হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ধর্ষণের আলামত সংগ্রহে পরীক্ষা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved