নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় শনিবার (২৯ মে) ভূমি দস্যু আফজালের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় মানববন্ধনে প্রায় ৫শতাধিক লোক উপস্থিত ছিলেন।
মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হামজালা। সভায় বক্তব্য রাখেন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাহেদ, ওবায়দুল, ইসমাইল, নাহিদ,রাশেদ, আল ফাহিম, যুবলীগ নেতা নাছিম, মোশারফ প্রমুখ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ –
সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত শিবিরহেফাজতের অর্থ যোগান দাতা ভূমি দস্যু আফজালের লাল চক্ষুর শিকার ভুলতা গোলাকান্দাইল এলাকার সাধারণ জনগণ। কয়েকবারের সাজা প্রাপ্ত আসামি আফজাল এর ব্যবসার উৎসকি। আমরা সাধারণ জনগণ তা জানতে চাই । ২০০৫ সালে ছিল ড্রাইভার আজ সে কিভাবে কোটি টাকার মালিক।