1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের উপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি জুট মিল থেকে পরিত্যক্ত মেশিনারীজের পার্টস চুরি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে একদল দুস্কৃতিকারী। এসময় ৮/১০ জনের একটি দুস্কৃতিকারী দল পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ। এসময় আব্দুল হান্নান (৩৫) ও জুয়েল নামে দুই দুস্কৃতিকারীকে গ্রেফতার ও কবির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১ টি পেট্রোল বোমা, ১ টি ধারালো দা, ৩ টি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ মালামাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি গ্রামের মনোয়ারা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় অবস্থিত মনোয়ারা জুট মিল থেকে আব্দুল হান্নান এবং তার সহযোগী জুয়েল ও কবিরসহ আরো ৫/৭ জন দুষ্কৃতকারী পরিত্যক্ত মেশিনারীজের পার্টস খুলে ট্রাকে ভর্তি করতে দেখে তারা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।

সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার অন্যান্য পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌছালে দুষ্কৃতকারীরা ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে এমসয় পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। পরবর্তীতে পুলিশ তাদের ধরতে গেলে পিছন থেকে কয়েকজন দুস্কৃতিকারী পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ হাতেনাতে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ আব্দুল হান্নানকে গ্রেফতার ও হান্নানের দেওয়া তথ্যমতে পরবর্তীতে ওই জুটমিলের পাশে থেকে জুয়েল নামে আরেক দুষ্কৃতকারীকে গ্রেফতার এবং কবির নামে এক দুষ্কৃতকারীকে আটক করে।
পুলিশের উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার ও এক জনকে আটক হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় এ ব্যপারে মামলা দায়ের করা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved