1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে তিন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ লুৎফর রহমান (৩০) লক্ষ্মীপুর জেলার রামগতি থানাধীন চরগাসাই এলাকার মোঃ মোখলেছুর রহমানের ছেলে, রাজু চধুরী @ নুর ইসলাম (৪০) একই জেলার সদর থানাধীন চদ্রপুর চৌধুরীপাড়া এলাকার মৃত হাছান চৌধুরীর ছেলে এবং মিজানুর রহমান @ দিদার (৫৫) একই জেলার রামগতি থানাধীন মৃত মাস্তাফিজুর রহমান এর ছেলে।

শুক্রুবার (৩ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রােড এলাকায় চলাচলরত বাস চালকদর ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জােরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। একাধিক বাস চালক ও হেলপারদের অভিযােগের প্রেক্ষিতে ও স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, কােন চালক চাঁদা দিত অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি এবং এই রুটে গাড়ী চালাতে পারবে না মর্মে হুমকি প্রদান করে আসছিল।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার শিমরাইল মোড় হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় র‍্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved