নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
১১ই জুন (শুক্রবার) দুপুরে নাসিক সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা হোসেন আলী মেম্বারের বাড়ির পাশের ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। লাশটি পঁচে মুখ মন্ডল ফুলে যাওয়ায় যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ার আইলপাড়ায় আওয়ামী লীগ নেতা আলী হোসেনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এএসআই খলিলুর রহমান জানান, যুবকের পরিধানে রয়েছে কালো প্যান্ট ও নীল টি শার্ট । #