1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে টোটাল ফ্যাশনে শ্রমিকদের উপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১৬৬ Time View

মহামারী করোনা কালীন সময়ে শ্রমিকদের ছাঁটাই, শ্রমিকদের শারীরিক নির্যাতন বন্ধ করা ও মাতৃত্বকালীন ছুটিসহ ১৭দফা দাবি জানিয়ে দরখাস্ত করায় নিজস্ব সিকিউরিটি গার্ড ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে টোটাল ফ্যাশন নামের একটি গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমীকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন কামতাল এলাকায় অবস্থিত টোটাল ফ্যাশন কোম্পানিতে।

শ্রমিকরা জানান, ১৭দফা দাবীতে গত গতকাল একটি লিখিত দরখাস্ত করার অপরাধে আজ সকাল ৮টায় শ্রমিকরা যখন কারখানায় প্রবেশ করে তখনই শ্রমিকদের উপর হামলা করে গার্মেন্টস কর্তৃপক্ষ। এসময় তাদের হামলায় অন্তত ৫০জন শ্রমিক আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়।শ্রমিকরা আরও জানান এর আগে করোনাকালীন সময়ে বিনা কারণে শ্রমিকদের ছাঁটাই করে। কারণে অকারণে শ্রমিকদের শারিরীক নির্যাতন করেছে। ইটিবি প্লান চালু না করেই কারখানা চালায়।শ্রমিকদের মাতৃত্বকালীন সময়ে শ্রম আইন অনুযায়ী ছুটিসহ অন্যান্য সুবিধা না দিয়ে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছিলো।r

আরো পড়ুন:নারায়ণগঞ্জে গভীর রাতে খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে এসিল্যান্ড

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও স্থানীয় চেয়ারম্যান মাসুম আহম্মেদসহ পুলিস সদস্যরা। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন বলেন,ঘটনার পর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমি পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।ঘটনাটি আসলেই নেক্কারজনক। বর্তমানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।পরিস্থিতি শান্ত রয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved