1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে চালকের ট্রাভেল ব্যাগে মিলল ১৪ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার চালকের ট্রাভেল ব্যাগে করে গাঁজা পাচারের সময় অপু আহমেদ রাফি (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে চিটাগাং রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১’র লে. কমান্ডার মাহমুদুল হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গ্রেফতার যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে ট্রাভেল ব্যাগে করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

লে.কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদক ব্যবসা রাফির একমাত্র পেশা। প্রাইভেটকার চালক তার পরিচয়ের ছদ্মবেশ মাত্র। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার রাফি কুমিল্লার দেবিদ্বার থানাধীন হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved