1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৮১ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।এসময় তার নিকট হতে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার(৩ আগস্ট) রাতে সানারপাড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর নাম সৈয়দ মোঃ মহসীন (৪৫)।গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানাধীন খড়মপুর এলাকার মৃত সৈয়দ মাহমুদের ছেলে।

বুধবার (৪ আগস্ট) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১’র মিডিয়া অফিসার মাহমুদুল হাসান জানান, সানারপাড় এলাকায় একজন অনলাইন জুয়াড়ি অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলে আসছে। র‌্যাব আরও জানায়, এই ধরনের অবৈধ অনলাইন জুয়াড়ি’দের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved