1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৬১ Time View

নারায়ণগঞ্জ জেলার ফতুলায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ এপ্রিল) সকালে পুলিশ পশ্চিম দেওভোগ নুর মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পঞ্চাশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা মডেল থানার কাশিপুর এলাকার মৃত আব্দুল শেখের পত্র নাহিদ শেখ(৩৭), পশ্চিম দেওভোগ এলাকার  নিজাম ড্রাইভারের পুত্র মোঃ রাশেদ (৩০) ও পশ্চিম দেওভোগ শেষ মাথার মুলি বাশ গলির কল্লল মিয়ার ভাড়াটিয়া মোঃ দেলোয়ার হোসেনের পুত্র সোবহান ওরফে সোহরাব (২৫)।

পুলিশ জানায়, বুধবার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস,আই শামীম সঙ্গীয় ফোর্স সহ পশ্চিম দেওভোগস্থ নুর মসজিদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ নাহিদ শেখ,মোঃ রাশেদ ও সোবহান ওরফে সোহরাব কে গ্রেফতার করে।

আরও পড়ুন- ফতুল্লায় পুলিশের অভিযান: ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved