1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে ২৫ লক্ষ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক পথচারী গুলিবিদ্ধ হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুপুরে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে বিদেশী বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেল যোগে ৪ জন ছিনতাইকারী সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে তাদের মোটরসাইকেল আটকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved