1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নারায়গঞ্জে সাততলা ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডে ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৮৯ Time View
আগুনে দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়া এলাকায় একটি সাততলা ভবনের চারতলার ফ্ল্যাট বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিন গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করা হয়েছে।
আগুনে দ্গ্ধ ব্যাক্তি
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা দিকে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফিন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন। দগ্ধরা হলেন- পারভেজ (২৮), মামুন (২৭) ও জীবন (২০)। দগ্ধ’রা সকলেই ইপিজেডের একটি কারখানার শ্রমিক।
আগুনে দগ্ধ রুম
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের ৪ তলায় আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাট বাসায় ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে নিয়ে যায়।

দগ্ধদের সহকর্মী রিয়াজ জানান, দগ্ধ তিনজনই অনন্ত অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিক। তারা সবাই নাইট ডিউটি করে এসে রেস্ট নিয়ে আবারও আজকে নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৩ পোশাক শ্রমিক এসেছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মাঝে পারভেজ ও মামুনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ। জীবনের শরীরে ৩০ শতাংশ দগ্ধ। সবার অবস্থাই আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ জেলার ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফিন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, সাততলা ভবনের ৪ তলায় আগুন লাগে। আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ শ্রমিক দগ্ধ হন। আমরা ঘটনাস্থলে যওয়ার আগেই তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম জানান, আদমজী কদমতলী এলাকায় গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি চারতলা ভবনে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved