1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View
নারায়ণগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা জাসদ এ কর্মী সভার আয়োজন করে সিদ্ধিরগঞ্জস্থ আটি ওয়াপদা কলোনীস্থ জাসদের কার্যালয়ে।



সিদ্ধিরগঞ্জ থানা জাসদের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাসদ সভাপতি মোহর আলী চৌধুরী।



এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাসদ মনোনিত এমপি প্রার্থী ও ফতুল্লা থানা জাসদের সভাপতি মোঃ ছৈয়দ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহাম্মদ মোল্লা, শরীফ আহাম্মদ, মোঃ ফয়সাল প্রমূখ।



জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় তারেক আজিজকে আহ্বায়ক ও ফয়সাল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্যের সিদ্ধিরগঞ্জ থানা জাসদের কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গা কমিটি করার দায়িত্ব প্রদান করা হয় নবগঠিত আহ্বায়ক কমিটিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved