1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৬০ Time View
এন্তাজ আলী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতীক বরাদ্দ দেওয়ার দিনেই মারা গেছেন এন্তাজ আলী নামে এক চেয়ারম্যান পদপ্রার্থী। এ ঘটনায় স্থগিত করা হয়েছে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন।

গতকাল (১২ নভেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে আগামী ২৮ নভেম্বর নেওয়াশীতে অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এন্তাজ আলী।



শুক্রবার উপজেলা নির্বাচন অফিস থেকে তার প্রতীক বরাদ্দ পাওয়ার কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি অসুস্থ বোধ করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।



শুক্রবার বেলা সাড়ে ১১টায় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খবর পেয়ে নির্বাচন অফিস ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ বন্ধ করে দেন।



উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, কোনো প্রার্থীর মনোনয়ন বৈধতা পাওয়ার পরে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে ওই পদের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। নেওয়াশী ইউনিয়নের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। এ বিষয়ে কোন লিখিত না পেলেও আমরা সুনিশ্চিত তথ্য পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ বন্ধ রেখেছি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন- ২০১০ এর বিধি ২০ এর এক মোতাবেক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদে ভোটগ্রহণ স্থগিত করা হবে। পরে পুনঃতফসিল দিয়ে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য এন্তাজ আলী ৮৮ সালে নেওয়াশী ইউনিয়নে একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved