1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দেশে পৌঁছালো ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

দেশে পৌঁছালো ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ১৮৭ Time View
ছবি: সংগৃহীত

ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা ‘কোভিশিল্ড’ বাংলাদেশে পৌঁছেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিলো ভারত সরকার।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ভারতের মুম্বাই থেকে টিকাবাহী একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা সাড়ে ১১টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি।

দেশে পৌঁছালো ২০ লাখ ডোজ করোনা টিকা 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমে বলেন, এই টিকা স্বাস্থ্য অধিদপ্তর গ্রহণ করবে। জাতীয় পরিকল্পনার সঙ্গে এই ২০ লাখ টিকা যুক্ত করা হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে। বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ৩

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, বাংলাদেশে নতুন করোনা ভাইরাসের টিকা আসার পর প্রথম দিনে ২০ থেকে ২৫ জনের ওপর তা প্রয়োগ করা হবে। আগামী ২৭ থেকে ২৮ জানুয়ারি টিকা প্রয়োগ শুরু হতে পারে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মান্নান জানান, টিকা বিতরণের পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলা হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশকে কোভিড-১৯ টিকা উপহার দিচ্ছে ভারত। দেশগুলো হলো- নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান ও মরিশাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved